জাতীয় সমবায় পুরস্কার অর্জনে দি চিটাগং কো-অপারেটিভ'র তিনদিন ব্যাপী কর্মসূচি। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 7 January 2019

জাতীয় সমবায় পুরস্কার অর্জনে দি চিটাগং কো-অপারেটিভ'র তিনদিন ব্যাপী কর্মসূচি। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড জাতীয় সমবায় পুরস্কার-২০১৭ অর্জন করেছে।
গত ২৫ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রতিষ্ঠানের সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই পুরস্কার গ্রহণ করেছেন।
এই সম্মাননা প্রাপ্তির আনন্দ উদযাপনে দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটি তিনদিন ব্যাপী কর্মসূচি পালন করছে। এই উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সিটি মেয়র তার বক্তব্যে হাউজিং সোসাইটির ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মো শাহজাহান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৫১ সালে প্রতিষ্ঠিত দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটির প্রথম প্রকল্প নাসিরাবাদ হাউজিং সোসাইটি।
এ প্রকল্পে ১৬৫টি প্লট সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।দ্বিতীয় প্রকল্প খুলশী আাবাসিক এলাকায় ১৭০টি প্লট ও ১৯৯৬ সালে পাহাড়তলী এলাকায় রোজ ভ্যালী প্রকল্পে ৫৮টি প্লট তৈরি করা হয়। তিনটি প্লটে বর্তমানে ১৬০০ টি ফ্ল্যাট নির্মিত হয়েছে। সোসাইটির চতুর্থ আবাসন প্রকল্প বড় দিঘীর পাড় খিল্লা পাড়া এলাকায় বাস্তবায়নের লক্ষ্যে ৩৫ কানি জমি ক্রয় করা হয়েছে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে পাঁচতলা বিশিষ্ট মসজিদ ও পার্ক নির্মাণ করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সোসাইটি নানা প্রতিকূলতা মোকাবেলা করে আজ দেশের বৃহৎ সমবায় প্রতিষ্ঠান হিসেবে স্থান অর্জন করেছে। 
সংবাদ সম্মেলনে দি চিটাগং কো অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, কোষাধ্যক্ষ মোফাখখারুল ইসলাম খসরু,সদস্য মো আলমগীর পারভেজ, সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দিন আলম,শাহ আলম বাবুল,মো নুরুল ইসলাম মিন্টু, মো রাশেদুল আমিন,নুরুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages