![]() |
মো: রাজিব শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরএলাকায় এক মাংস বিক্রেতা ও দুই হোটেল মালিককে ১৩ হাজার টাকা জারিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
মোরেলগঞ্জ নব্বইরশি বাসষ্ট্যান্ডে ওজনে কম, ফ্রিজিং মাংস বিক্রয় ও মূল্য তালিকানা থাকায় মংস বিক্রেতা আবুল কাশেমকে ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করার অপরাধে মোরেলগঞ্জ থানার সামনে হোটেল মালিক লালন কাজীকে ৩ হাজার ও ষ্ট্যান্ডের টুকু আললকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment