গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 7 January 2019

গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট। একুশে মিডিয়া


খন্দকার রাব্বী, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আজিজুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট সদর উপজেলার পূর্ব বাঁশকাটাগ্রাম থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম উপজেলার পূর্ব বাঁশকাটা গ্রামের  মোঃ মন্তাছার মন্ডলের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজিজুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে। সে অনেক দিন থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধ ভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয় ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল। 

এরই ধারাবাহিকতায় উক্ত মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages