![]() |
| বাঁশখালীতে ক্যান্সার আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ করছেন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। |
শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ:>>>
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বাঁশখালীতে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে এই চেক বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। দরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কমিউনিটি ক্লিনিক চালু করেছে।

২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও এতিমদের টাকা আত্মসাত করেছিল, লুট করেছিল। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা আবার ক্ষমতায় এলে দেশকে লুটেপুটে খাবে। ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। যে বাঙালী জাতির জন্য জীবন যৌবন দিয়ে সংগ্রাম করেছিল সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা বিরোধী শত্রুরা ক্ষমতার সাড়ে ৩ বছরের মাথায় পরিকল্পিত ভাবে স্বপরিবারে হত্যা করেছে। এ আগষ্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন হচ্ছে। এই হত্যাকা- বিশ্বের কাছে কলঙ্খজনক অধ্যায় হিসেবে পরিচিত। সেই পরিবারে বেঁেচ থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অপরাপর সদস্যদের জন্য দোয়া করবেন। দেশে যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে ২০২১ সালে এদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হবে। আগামী ২০৪১ সালের মধ্যে এদেশ বিশ্বের কাছে একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান। এতে প্রধান বক্তা ছিলেন, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
পৌরসভা আওয়ামীলীগ নেতা আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঁশখালী আওয়ামী যুব মহিলা নেত্রী রোকসানা আক্তার, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, নারী নেত্রী রহিমা বেগম, ফাতেমা বেগম, রেহেনা বেগম প্রমুখ।

একুশে মিডিয়া/এমএসএ

No comments:
Post a Comment