চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 17 April 2025

চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন

একুশে মিডিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখা ও সময়োপযোগী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক সিকদার মাসুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা এম দিলদার এইচ রানা-কে সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা হাসান মোহাম্মদ জুনায়েদ (রাসেল)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক সিকদার মাসুদ বলেন, “জাতীয়তাবাদী চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী থেকে চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages