চট্টগ্রামে শনিবার থেকে শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 9 April 2026

চট্টগ্রামে শনিবার থেকে শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ

ওসমান হোসাইন:

বন্দরনগরী চট্টগ্রামে আগামী শনিবার (১১ এপ্রিল ২০২৬) থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী১৫তম ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৬ প্রতিদিন বিকেল ৪টা থেকে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মেলা অনুষ্ঠিত হবে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলা কমিটির চেয়ারপারসন সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, এবারের মেলায় প্রায় ৩৫০টি স্টল ২০টি প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে ১০০টি স্টল নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বিশেষউইম্যান জোনথাকছে এবং স্বল্পমূল্যে স্টল বরাদ্দ দেওয়া হবে। দেশীয় পণ্যের প্রচার প্রসারের লক্ষ্যে হস্তশিল্পভিত্তিক উদ্যোক্তাদের জন্য আলাদা জোন রাখা হয়েছে। এছাড়া ভারত, চীন, থাইল্যান্ড পাকিস্তানের উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করবেন।

মেলায় শিশুদের জন্য আকর্ষণীয় বিনোদন পার্ক থাকবে। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় থাকবে পুলিশ ক্যাম্প, সিসিটিভি ক্যামেরা এবং ফায়ার সার্ভিসের ব্যবস্থা। পাশাপাশি নামাজের স্থান, সার্বক্ষণিক বিদ্যুৎ পানির সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, এবারের মেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত৭ম এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার-২০২৬ এর মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যোগ্য উদ্যোক্তাদের তাৎক্ষণিক ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করা হবে।

মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি সাঈদ আল নোমান এমপি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার . মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ মেলা কমিটির সদস্যরা। তারা চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে মাসব্যাপী মেলা পরিদর্শনের মাধ্যমে দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages