শিশুকে বিষপান করিয়ে হত্যাচেষ্টা: বাঁশখালীতে মামলা, প্রধান আসামী গ্রেফতার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 10 April 2026

শিশুকে বিষপান করিয়ে হত্যাচেষ্টা: বাঁশখালীতে মামলা, প্রধান আসামী গ্রেফতার

বাঁশখালী সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক শিশুকে জোরপূর্বক কীটনাশক পান করিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বাঁশখালী থানাধীন চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ার একটি কবরস্থানের পাশের সড়কে ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ তারেক (২২) তার - জন অজ্ঞাতনামা সহযোগী সেখানে মাদক সেবন করছিল। সময় ১০ বছর বয়সী ভিকটিম মোঃ আব্দুল্লাহ ঘটনাটি দেখে প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক ধরে রেখে কীটনাশক পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়।

ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে অর্গানোফসফরাস বিষক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ফারুক (৪৩) বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী মোঃ তারেক (২২)-কে গ্রেফতার করেছে। সে চাম্বল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages