বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান: পাহাড় ও কৃষিজমি কাটার অভিযোগে যন্ত্রপাতি জব্দ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 9 April 2026

বাঁশখালীতে অবৈধ ইটভাটায় অভিযান: পাহাড় ও কৃষিজমি কাটার অভিযোগে যন্ত্রপাতি জব্দ

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার ( এপ্রিল) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার সাধনপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এএসসি জেবিএম নামক দুটি ইটভাটায় মাটি সংগ্রহের জন্য অবাধে পাহাড় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা হচ্ছিল। এছাড়া ইটভাটার জ্বালানি হিসেবে অবৈধভাবে পাহাড়ি গাছ কাঠ ব্যবহার করা হচ্ছিল।

জেলা এনএসআইয়ের সরাসরি অংশগ্রহণে এবং তাদের তথ্যের ভিত্তিতে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন-এর নেতৃত্বে, থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর একটি ড্রাম্পার ট্রাক জব্দ করা হয়।

জব্দকৃত স্কেভেটর দুটি বর্তমানে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। এগুলোর ব্যাটারি ভাঙা, নোজেল লাইট নষ্ট এবং গ্লাস ভাঙা অবস্থায় পাওয়া যায়। অপরদিকে, জব্দ করা ড্রাম্পার ট্রাকটি বাঁশখালী উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘন করে পাহাড় কৃষিজমি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages