নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী (চট্টগ্রাম):
![]() |
| রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নিম্নমানের তেল বিক্রির দায়ে তাৎক্ষণিক শাস্তি |
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও নিম্নমানের ভোজ্য তেল বিক্রির অভিযোগে একটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অবস্থিত ‘নুরুল স্টোর’-এ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, দোকানটিতে প্রায় ৩ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখা হয়েছিল, যার একটি অংশ ছিল ময়লাযুক্ত ও নিম্নমানের। এসব তেল ভোক্তাদের কাছে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও কর্ণফুলী থানা পুলিশের একটি দল অংশ নিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন বলেন, জনস্বার্থ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




No comments:
Post a Comment