কর্ণফুলীতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে ইউএনও’র কাছে ছাত্রদলের স্মারকলিপি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 12 April 2026

কর্ণফুলীতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে ইউএনও’র কাছে ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম):

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।

রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কর্ণফুলী উপজেলায় প্রতিষ্ঠিত অসংখ্য শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম। ফলে উচ্চশিক্ষিত অনেক তরুণ বেকারত্বের বোঝা বহন করছেন, যা সামাজিক অর্থনৈতিকভাবে উদ্বেগজনক।

কামরুদ্দিন সবুজ বলেন, কর্ণফুলী উপজেলার শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা জরুরি। এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages