বাঁশখালী প্রেস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক আলোচনা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 14 April 2026

বাঁশখালী প্রেস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক আলোচনা

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উপলক্ষে বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঁশখালী ইকো পার্কে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা।

অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি গ্রামীণ জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় পান্তা-ইলিশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক পূর্বকোণের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক অনুপম কুমার অভির সভাপতিত্বে এবং সদস্য সচিব দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি সাংবাদিক মিজান বিন তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ইকো পার্কের ফরেস্ট রেঞ্জার ইনচার্জ মো. ইসরাঈল হক।

সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন দৈনিক ভোরের দর্পনের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শিব্বির আহমদ রানা, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সাংবাদিক রিয়াদুল ইসলাম, দৈনিক দেশের কথার প্রতিনিধি সাংবাদিক ছৈয়দুল আলম, দৈনিক দেশ বর্তমানের প্রতিনিধি সাংবাদিক প্রকাশ বড়ুয়া এবং দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি সাংবাদিক আফনান চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages