প্রবাসে না ফেরার দেশে হারুন চৌধুরী, বৃহস্পতিবার নিজ গ্রামে দাফন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 July 2026

প্রবাসে না ফেরার দেশে হারুন চৌধুরী, বৃহস্পতিবার নিজ গ্রামে দাফন

কর্ণফুলী প্রতিনিধি:



চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী মোহাম্মদ হারুন চৌধুরী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১৮ জুলাই বাংলাদেশ সময় দুপুরে দুবাইয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম হারুন চৌধুরী কর্ণফুলী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের মরহুম ডা. আলী আহমদ ও মরহুমা মোস্তফা খাতুনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। তিনি সনেট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াছিনের বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, পাঁচ ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ভাইদের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ যোহর শাহমীরপুর ফয়জুল বারী ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages