দুবাইয়ে প্রবাসী হারুন চৌধুরীর মৃত্যু, কর্ণফুলীতে মা-বাবার কবরের পাশে দাফন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 23 July 2026

দুবাইয়ে প্রবাসী হারুন চৌধুরীর মৃত্যু, কর্ণফুলীতে মা-বাবার কবরের পাশে দাফন

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ হারুন চৌধুরী (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ জোহর উপজেলার শাহমীরপুর ফয়জুলবারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বাংলাদেশ সময় দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ হারুন চৌধুরী। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হয়।

মরহুম মোহাম্মদ হারুন চৌধুরী কর্ণফুলী উপজেলার নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের মরহুম ডা. আলী আহমদ মরহুমা মোস্তফা খাতুনের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। তিনি সনেট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিনের বড় ভাই।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, চার ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ধর্মীয় ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages