ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর প্রবাসী যুবক নিহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 11 May 2026

ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর প্রবাসী যুবক নিহত

মোহাম্মদ হাছান, ওমান থেকে:

মধ্যপ্রাচ্যের দেশ ওমান- সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত মহি উদ্দীন (৩৮) উপজেলার কালীপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের পালেগ্রাম ইলিয়াছ পাড়ার মৃত কালু মিঞা রোকেয়া বেগমের চতুর্থ পুত্র।

জানা গেছে, মাস্কাট নগরীর আজাইবা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (১০ মে) ওমান সময় রাত প্রায় ৩টার দিকে দুর্ঘটনা ঘটে।

ওমানে অবস্থানরত প্রবাসী দোলোয়ার জানান, চাকরি শেষে ফোরম্যানসহ বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহি উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহি উদ্দীনের পরিবারে স্ত্রী চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, কয়েকদিন আগে মহি উদ্দীন দেশ সফর শেষে পুনরায় ওমানে যান। সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর আমরা পেয়েছি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages