বাঁশখালীতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 May 2026

বাঁশখালীতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার ( এপ্রিল) সন্ধ্যায় বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় গাঁজা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সময় ননাই দে (৪২) মিল্টন পালকে হাতেনাতে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে পাঁচ পোটলা গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।

আটক ননাই দে নিরঞ্জন দের ছেলে এবং মিল্টন পাল মধু পালের ছেলে। উভয়ের বাড়ি সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায়।

পরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ননাই দেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড এবং মিল্টন পালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে একই দিন রাত পৌন ১১টার দিকে বাঁশখালী থানার পুইছড়ি ইউনিয়নের পন্ডিতকাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় আরও দুইজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মো. আজিজ (২০) মো. জাহিদুল ইসলাম (২২) সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মো. আজিজ পন্ডিতকাটা এলাকার আবুল কাশেমের ছেলে এবং মো. জাহিদুল ইসলাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশ্যারী বাজার এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুইজনকে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড প্রদান করা হয়।

বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages