বাঁশাখীলতে পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 May 2026

বাঁশাখীলতে পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাইমদ ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযান: চোলাইমদসহ গ্রেফতার. শনিবার (১০ মে) সকাল সোয়া ১১টায় বাঁশখালী থানাধীন সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকায় বদরশাহ দরগার সামনে বাঁশখালীচট্টগ্রামগামী পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

সময় ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় চোলাইমদ একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রুবেল (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার পিতা মো. রেজাউল করিম, মাতা মোরশেদা বেগম। তিনি বাঁশখালী উপজেলার  বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকার বাসিন্দা।

দ্বিতীয় অভিযান: ইয়াবাসহ গ্রেফতার, একই দিন দুপুর পৌন ১টায় বাঁশখালী থানাধীন চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাম্বলের ছড়া ব্রিজের পশ্চিম পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

সময় ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইলিয়াছ হেলালী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার পিতা মৃত আব্দুর রহমান এবং মাতা সুরুজ্জমিলা। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৫নং ওয়ার্ড বাহারছড়া ইউনিয়নের হলবানিয়া পূর্ব পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages