দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 8 May 2026

দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ৮টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ পাতাবাড়ীয়া বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ফারুক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজৈর নেছারিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার খান ও মোঃ নেছার খান। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ জুয়েল শেখ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের সফলতা কামনা করেন। উল্লেখ্য, মাদরাসাটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক-উভয় ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages