বাঁশখালীতে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, সই আছে: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 7 May 2026

বাঁশখালীতে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, সই আছে: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

বাঁশখালী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি এবং তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ওই চিকিৎসকের সপ্তাহে দুই দিন- শনিবার মঙ্গলবার- কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। তবে হাজিরা খাতায় তার উপস্থিতির স্বাক্ষর পাওয়া গেছে, যার মধ্যে একাধিক স্বাক্ষরে গরমিল রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রোগীদের অভিযোগ, চিকিৎসককে না পেয়ে তারা অনেক সময় সেবা ছাড়াই ফিরে যাচ্ছেন। এমনকি চিকিৎসকের অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে নাইট গার্ডকে রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে দেখা গেছে বলেও অভিযোগ উঠেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। পরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্ব পালনে গাফিলতি এবং হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

গঠিত তদন্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মুনির উল্লাহকে সভাপতি, ডা. পিনাকী দাশকে সদস্য এবং ডা. ইকরামুল হককে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা দায়িত্বে গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আলম বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages