একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রি কলেজ-এ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এইচএসসি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশেষ করে চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণীসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কর্মব্যস্ত মানুষের সুবিধার কথা মাথায় রেখে নমনীয় পদ্ধতিতে পাঠদান ও সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
যে কোনো সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তির জন্য প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, এসএসসি সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্মনিবন্ধনের কপি।
কলেজ সূত্রে জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর অধীনে পরিচালিত এই কার্যক্রমে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে নিয়মিত ক্লাস, পাঠ সহায়তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে বাঁশখালী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদন করার ব্যবস্থাও রাখা হয়েছে।
উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আগ্রহীদের দ্রুত আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সুযোগ-সুবিধা জানতে যোগাযোগ করুন: ০১৮৩২-৩৭০৫০৩।




No comments:
Post a Comment