কর্ণফুলীতে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 June 2026

কর্ণফুলীতে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ইউনিয়নের নম্বর ওয়ার্ড থেকে ফারজানা আক্তার মিশু (২৭) নামে দুই সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( জুন) সকাল ১১টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফারজানা আক্তার মিশু কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মনির গোষ্ঠী বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের জ্যেষ্ঠ কন্যা। প্রায় পাঁচ বছর আগে ইছানগর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের নামার বাড়ির বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিনের (২৯) সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিষয়ে নিহতের চাচা মোহাম্মদ মুছা বলেন, “মিশুর মৃত্যু আমাদের পরিবারের জন্য অত্যন্ত মর্মান্তিক। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু তদন্ত ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।

এদিকে, ফারজানা আক্তার মিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages