ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে ইছানগর যুব সংঘ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 June 2026

ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে ইছানগর যুব সংঘ

কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলীতে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উৎসব প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( জুন) রাত ৮টায় উপজেলার মইজ্জারটেক আবাসিক এলাকার সংলগ্ন একটি কৃত্রিম ফুটবল মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সংগঠনের সদস্যরা চারটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। দলগুলো হলো- পদ্মা, মেঘনা, যমুনা কর্ণফুলী।

জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টিম যমুনা চ্যাম্পিয়ন এবং টিম মেঘনা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কর্ণফুলী উপজেলা বিএনপির নেতা এম মাঈনউদ্দীন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মির্জা আজাদ।

ইছানগর যুব সংঘের সভাপতি শাহরিয়ার মাসুদের সভাপতিত্বে এবং রাজু আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছানগর নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল হক সুমন, তিশা মেরিনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজসেবক মুহাম্মদ নুরুল আলী, মোহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ শফিউল বশর জাহেদুর রহমান। এছাড়া সংগঠনের সদস্য, উপদেষ্টা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ইছানগর যুব সংঘের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তারা বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা সামাজিক সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর অবদান আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা ভবিষ্যতেও ধরনের সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages