নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট ও কাবাডি দলকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 June 2026

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট ও কাবাডি দলকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

একুশে মিডিয়া, প্রতিবেদক:

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাঁশখালী বালক ক্রিকেট দল বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ( জুন) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহল আমীন।

অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউএনও রুহল আমীন বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব দেশপ্রেমের শিক্ষা দেয়। বাঁশখালীর ছেলেরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে উপজেলার জন্য যে সম্মান বয়ে এনেছে, তা অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শিহাব উদ্দিন, সদস্য নেছারুল ইসলাম হিরু, রেফারি বিটু রাজ বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বাঁশখালী বালক ক্রিকেট দলের প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ, দলীয় ম্যানেজার রাশেদুল বারী, বাঁশখালী কাবাডি দলের কোচ আইস সানি, ম্যানেজার জাফর ইকবাল এবং ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীরসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়। সময় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো প্রতিযোগিতা তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বাঁশখালীর খেলোয়াড়রা যে সাফল্য অর্জন করেছে, তা স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠান শেষে জেলা চ্যাম্পিয়ন ক্রিকেট কাবাডি দলের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি তাদের ক্রীড়া বিকাশে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages