একুশে মিডিয়া ডেস্ক:
![]() |
|
সভাপতি আব্দুর রহিম মন্ডল, সাধারণ সম্পাদক আঃ রউফ |
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফুলছড়ি ক্লাস্টার প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ২নং ফুলছড়ি ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় ২ নং ফুলছড়ি ক্লাস্টারের প্রধান শিক্ষক আব্দুর রহিম মন্ডলকে সভাপতি এবং বাড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রউফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠনের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকসমাজের মধ্যে সুসংগঠিত নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে।
![]() |
|
সভাপতি আব্দুর রহিম মন্ডল |
![]() |
|
সাধারণ সম্পাদক আঃ রউফ |






No comments:
Post a Comment