নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী কালীপুর ইউনিয়নের হাটবাজারে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
বুধবার (১ জুলাই) তিনি উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সিও মোহাম্মদ ছাদের উল্লাহ, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল, রামদাস মুন্সি হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুধীর মল্লিক রায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্টদের উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আশা প্রকাশ করেন, হাটবাজারের উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। এর ফলে এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।




No comments:
Post a Comment