কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা সিএনজিতে বাসের ধাক্কা, প্রাণ গেল বাঁশখালীর চালকের - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 July 2026

কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা সিএনজিতে বাসের ধাক্কা, প্রাণ গেল বাঁশখালীর চালকের

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনায় অপর এক চালক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন দোলন কান্তি দে সুমন (৫২) তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।

আহত মো. রুবেল (৩০) একই উপজেলার বৈলছড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয়। অপর চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত বাস দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages