বন্যার্তদের ত্রাণে স্বজনপ্রীতি-দুর্নীতি বরদাস্ত করা হবে না: বাঁশখালীতে ত্রাণমন্ত্রী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 July 2026

বন্যার্তদের ত্রাণে স্বজনপ্রীতি-দুর্নীতি বরদাস্ত করা হবে না: বাঁশখালীতে ত্রাণমন্ত্রী

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিনিধি:

বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হুঁশিয়ারি দেন।

ত্রাণ বিতরণে বরাদ্দের অপব্যবহার, স্বজনপ্রীতি দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি আমরা বরদাস্ত করব না। বিশেষ করে বন্যাদুর্গত মানুষের সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। যারা ক্ষতিগ্রস্ত, তাদের প্রত্যেকের কাছেই ত্রাণ পৌঁছাতে হবে। বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর দেশের খালগুলো পুনর্খননের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অতীতে খাল পুনর্খননের মাধ্যমে কৃষি খাদ্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন এসেছিল। কিন্তু দীর্ঘদিন খাল পুনর্খনন না হওয়ায় অনেক এলাকায় পানি প্রবাহ ব্যাহত হয়েছে, যার ফলে জলাবদ্ধতা বন্যার ঝুঁকি বেড়েছে।

সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, আজ আমি নিজ চোখে দেখলাম, খাল পুনর্খননের ফলে উল্লেখযোগ্য পরিমাণ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে সেই খালেই পানি সংরক্ষণ করা। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে। অবশিষ্ট অংশের পুনর্খনন কাজ আগামী শুষ্ক মৌসুমে সম্পন্ন করতে আমার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। খালটিকে আরও কার্যকর দৃষ্টিনন্দন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages