বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত মনজুর আলম তালুকদার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 25 June 2026

বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত মনজুর আলম তালুকদার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মনজুর আলম তালুকদার।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

প্রতিক্রিয়ায় মনজুর আলম তালুকদার বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে পালন করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক স্থানীয় সুধীজনের সহযোগিতায় বিদ্যালয়কে শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবেন।

উল্লেখ্য, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের সুনাম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নবনির্বাচিত সভাপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages