বন্যাদুর্গত মানুষের পাশে বাঁশখালী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন অব প্রজন্ম, ত্রাণ বিতরণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 13 July 2026

বন্যাদুর্গত মানুষের পাশে বাঁশখালী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন অব প্রজন্ম, ত্রাণ বিতরণ

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশখালী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন অব প্রজন্ম। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অসহায়, দুস্থ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার আয়োজিত মানবিক কার্যক্রমে সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্যোগের কঠিন সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং মানবিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাঁশখালী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন অব প্রজন্ম।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages