বাঁশখালী হাসপাতালে শিশুর মৃত্যু, পরিবারের অভিযোগ অবহেলা, তদন্তের আশ্বাস প্রশাসনের - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 21 June 2026

বাঁশখালী হাসপাতালে শিশুর মৃত্যু, পরিবারের অভিযোগ অবহেলা, তদন্তের আশ্বাস প্রশাসনের

একুশে মিডিয়া ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

নিহত আয়াতুল ইসলাম বাঁশখালী পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছৈয়দ আহাদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ৮টার দিকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল বলে দাবি তাদের।

স্বজনদের অভিযোগ, রোববার দুপুর পর্যন্ত শিশুটি তুলনামূলক সুস্থ ছিল। তবে দুপুরে এক নার্স ইনজেকশন দেওয়ার পরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যে সে মারা যায়। তারা চিকিৎসক নার্সদের অবহেলাকে মৃত্যুর জন্য দায়ী করেন।

এদিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমিনুল হক বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর নিহত শিশুর পরিবার স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages