পেকুয়ায় দুস্থ ডায়াবেটিস রোগীদের জন্য ওষুধ বিতরণে জনকল্যাণ পরিষদের উদ্যোগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 21 June 2026

পেকুয়ায় দুস্থ ডায়াবেটিস রোগীদের জন্য ওষুধ বিতরণে জনকল্যাণ পরিষদের উদ্যোগ

এইচ.এম. শহীদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার):

সমাজের অসচ্ছল, প্রান্তিক চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দরিদ্র ডায়াবেটিস রোগীদের জন্য জরুরি ওষুধ হস্তান্তর করেছেপেকুয়া জনকল্যাণ পরিষদ, চট্টগ্রাম

রোববার (২১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবর রহমানের হাতে এসব ওষুধ তুলে দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসাধীন অসহায় ডায়াবেটিস রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হবে।

মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটি ১০ হাজার পিস মেটফরমিন (Metformin 500 mg) এবং হাজার ৫০০ পিস গ্লিক্লাজাইড (Gliclazide 80 mg) ট্যাবলেট সরবরাহ করে। সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত ওষুধ গ্রহণ নিশ্চিত করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোর্শেদ জাফর আরিফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল ইলিয়াছ চৌধুরী এবং ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান এবং পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল রোগে পরিণত হয়েছে। নিম্নআয়ের অনেক মানুষ নিয়মিত ওষুধ ক্রয় করতে না পেরে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা জরুরি।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, সমাজের সক্ষম ব্যক্তি প্রতিষ্ঠানগুলো মানবিক কাজে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে উঠবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages