প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালীতে সকল প্রস্তুতি সম্পন্ন, নতুন ঘর পাবেন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 August 2026

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালীতে সকল প্রস্তুতি সম্পন্ন, নতুন ঘর পাবেন বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

ছৈয়দুল আলম, একুশে মিডিয়া:

বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী রোববার ( আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ১০০ পরিবারের মধ্যে নতুন নির্মিত ঘর হস্তান্তর করবেন তিনি। পাশাপাশি বন্যাকবলিত এলাকা পরিদর্শনেরও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির সমাবেশ মঞ্চ। মঞ্চের প্রায় ২০০ মিটার দূরে দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সমাবেশস্থল আশপাশের এলাকায় চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা নিরাপত্তা প্রস্তুতি।

সফর উপলক্ষে গত এক সপ্তাহ ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন। বাঁশখালী উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র্যাব গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও নিরাপত্তা সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বাঁশখালী উপজেলা পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন। পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকেও দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করছেন।

শুক্রবার সমাবেশস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার . জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। সময় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর সফল সুশৃঙ্খল করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রশাসনের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলামও সফর সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার সাধনপুরের এসকেবি কনভেনশন হলরুমে বাঁশখালী উপজেলা বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের সফর সফল করতে প্রস্তুত থাকার পাশাপাশি সমাবেশে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

সভায় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশস্থলে সর্বোচ্চ ধৈর্য শৃঙ্খলা বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।

১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী পৌরসভা নয়টি ইউনিয়নের মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। পৌরসভা প্রতিটি ইউনিয়ন থেকে ১০টি করে পরিবারকে সুবিধার জন্য নির্বাচন করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার ঝুঁকি বিবেচনায় রেখে এসব ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজে আরসিসি পিলার, কাঠ এবং দেয়াল ছাউনিতে ঢেউটিন ব্যবহার করা হয়েছে।

প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ। ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট প্রস্থ ১২ ফুট। এর সঙ্গে ফুট দৈর্ঘ্য ফুট প্রস্থের একটি করে টয়লেট সংযুক্ত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মাণকাজ সম্পন্ন হওয়া এসব ঘর আগামী রোববার ( আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগী পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাঁশখালীতেও ঘরবাড়ি, সড়কসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে নতুন ঘর নির্মাণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages