![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা থেকে:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হলো পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।
ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের পুকুরে।।”।
জানা যায় উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মিঞা বাড়ীতে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মোঃজোবায়ের নিজস্ব পুকুরে অজ্ঞাত মহল বিষ প্রয়োগ করে, এতে পুকুরে চাষকৃত বিভিন্ন জাতের দেশীয় মাছ নিধন হয়।।”।
প্রতিদিন কার ন্যায় ২৮ শে আগষ্ট মঙ্গলবার সকালে পুকুরে মাছের খাদ্য নিয়ে হাজির হয়ে উক্ত পুকুরে কর্মরত লোক দেখতে পায় পুকুরের পানির রং পরিবর্তন ও পুকুরের বিভিন্ন স্থানে মাছ ভেসে উঠেছে।।”।
তাৎক্ষণিক এমন অবস্থা দেখে কর্মরত ব্যক্তি চিৎকার শুরু করলে আশে পাশের প্রতিবেশী রা এসে পুকুর পারে হাজির হয়।”।
স্থানীয় প্রতিবেশীর মতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার বেশী পরিমান ক্ষতি হয়েছে বিষ প্রয়োগ করায়।।”।
এই বিষয়ে পুকুর এর মালিক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মোঃজোবায়ের এর সাথে আলাপ কালে তিনি জানান ক্ষমতার অপব্যবহার করে কতিপয় প্রতিহিংসা পরায়ন ব্যক্তিরা এ কাজ করছে। থানায় অভিযোগ প্রসঙ্গে তিনি জানান স্ব-চোক্ষে দেখা যায়নি কে বা কাহারা এমন অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে,রাতের অন্ধকারে কিংবা খুব ভোর বেলায় এমন কান্ড করেছে, তিনি পরিশেষে বলেন আমি আমার পরিবার কেন্দ্রিক আলোচনার পর অভিযোগ এর প্রক্রিয়া অব্যাহত রাখবো।।”।
অপরদিকে রাজনীতির প্রতিহিংসা বর্তমানে পুকুরে এসে পড়েছে ঘটনায় এলাকায় তোলপাড় করে তুলছে।।”।
স্থানীয়রা এমন অমানুষিক কর্মকান্ডের সঠিক আইনি প্রক্রিয়া কামনা করে বিষয়টি স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment