![]() |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা জেলাধীন দোহার উপজেলার মৈনটঘাট এলাকা থেকে ১০৮পিছ ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত হলেন উপজেলার নয়াবাড়ি বাহ্রাঘাট এলাকার চানমিঞার ছেলে স্বপন(২৯)।।”।
পুলিশসুত্রে জানা যায়,গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কার্তিকপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে চর-মাহমুদপুর পুলিশ ফাড়ির এস আই নুরুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী স্বপনকে আটক করা হয়।এ সময়ে তার দেহ তল্লাশি করে ১০৮ পিছ ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করা হয়।।”।
এ বিষয়ে চর-মাহমুদপুর পুলিশ ফাড়ির এস আই নুরুল হুদা জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী স্বপনকে আটক করা হয়।তার দেহ তল্লাশি করে ১০৮ পিছ ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।আরোও মাদক উদ্ধারে প্রক্রিয়া চলছে,মামলা প্রক্রিয়াধীন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment