আগামী জাতীয় নিবার্চনে ১শ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে: সেতুমন্ত্রী কাদের-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 August 2018

আগামী জাতীয় নিবার্চনে ১শ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে: সেতুমন্ত্রী কাদের-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।।”।
জাতীয় নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১০০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ইভিএম মেশিন কেনা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।।”।
কদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার আওয়ামী লীগের নতুন কোন দাবি নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা কিন্তু নির্বাচনে ইভিএমর ব্যবহারের দাবি জানিয়েছিলাম। এটা আমাদের দাবিতে এখনও অটল।।”।
ইভিএমে বিএনপির ভয় কেন? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, গত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে রেজাল্ট যখন ঘোষণা হচ্ছিল, ইভিএমের রেজাল্ট তো আগে থেকে হয়ে যায়। মনে আছে, বরিশাল এবং রাজশাহীতে আমরা এগিয়ে কিন্তু সিলেটে আমরা পিছিয়ে।।”।
তখনই আমরা বুঝে গিয়েছিলাম এখানে আমাদের বিজয়ের সম্ভবনা কম। এটা জিতলেন, সিলেট সেখানে তো ইভিএমের জেতা দিয়ে শুরু শেষটাও তাই হলো। ইভিএম এখন একটা আধুনিক ভোটিং সিস্টেম। উন্নত গণতান্তিক দেশে এ পদ্ধতি চালু আছে। আপনারা কেন বিরোধীতা করেন? স্বচ্ছ নির্বাচন-নিরপেক্ষ নির্বাচন যদি চান তাহলে ইভিএমে আপত্তি কেন?।”।
কাদের বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো। তারপরও যদি নির্বাচন কমিশন মনে করে এ সময়ের মধ্যে ইভিএমে ভোট গ্রহণ তাদের কাছে বাস্তব সম্মত না হয়, নতুন মেশিন এনে সব ব্যবস্থা সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন ইভিএম মেশিন কিনছে। ৩০০’র মধ্যে ১০০টি অর্থ্যাৎ ওয়ান থার্ড আসনে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে।।”।
এসময় বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে কোনো প্রকার সংহিসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমচিত জবাব দেওয়া হবে। আর শান্তিপূর্ণ আন্দোলন করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।।”।
তিনি বলেন, নির্বাচনের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা আশা করছি আগামী নির্বাচন একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।।”।
২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে কত পরিবার নিঃস্ব করে দিয়েছেন বেগম জিয়া ও তারেক রহমান। আর আজ বিএনপির নেতারা গ্রেনেড হামলার বিচার চান? বিচার চাইলে জজ মিয়া নাটক সাজাতেন না। বিচার চাইলে তদন্ত করতেন। বিচার চাইলে হত্যার সব আলামত নষ্ট করে দিতেন না। আমরা কী ভুলে গেছি? রাজনীতিতে এরকম নিষ্ঠুর রসিকতা বিএনপির পক্ষেই সম্ভব। বাংলাদেশে এই দলটি যতদিন ততদিন এই দেশে অশান্তি লেগে থাকবেই।।”।
এ সময় মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রদানে যেসব অন্তরায় রয়েছে তা সমাধানের জন্য পুনরায় আল্টিমেটাম দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নেত্রী আমাকে বলেছেন আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা ও ওয়ার্ড পর্যায়ের ক্ষুদ্র সমস্যার সমাধান করতে হবে। আর ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages