চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্নসাত! কমার্স ব্যাংকের ক্যাশিয়ার মনিরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 August 2018

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্নসাত! কমার্স ব্যাংকের ক্যাশিয়ার মনিরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-চট্টগ্রাম:
গ্রাহকের টাকা আত্নসাত মামলায় কমার্স ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ক্যাশ অফিসার মনিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।।”।
বুধবার (২৯ আগস্ট) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা দুদকের মামলায় মনিরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করলে মহানগর মুখ্য হাকিম ওসমান গণি তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।।”।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি এডভোকেট কাজী সানা উদ্দিন লাভলু।।”।
মামলা সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ২০১৪-২০১৫ অর্থবছরে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ৩৯ জন গ্রাহকের ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা আত্মসাত করে।।”।
এই ঘটনায় গত ২২ জুলাই দুদকের উপ-পরিচালক শেখ ফানা ফিল্লাহ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages