![]() |
একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
মেসি বিরোধী মন্তব্য ও আগ্রাসী আহবানের অভিযোগে, নিষিদ্ধ হলেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এর প্রধান জিবরিল রাজাউব। পাশাপাশি তাকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে রাজাউবের মন্তব্য ও আহবানকে ‘বিদ্বেষ ও সহিংসতাপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি।।”।
এক বছরের এই নিষেধাজ্ঞার জন্য রাজাউব কোনো ম্যাচে সরাসরি উপস্থিত থাকতে পারবেননা বলে জানিয়েছে ফিফা। পাশাপাশি ম্যাচ সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলন কিংবা অন্যান্য তৎপরতার জন্যও স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন না তিনি।।”।
প্রসঙ্গত, ইসরায়েলের মাটিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তার তীব্র প্রতিবাদ জানিয়ে এ বছর জানুয়ারিতে, লিওনেল মেসির ছবি ও জার্সি পোড়ানোর জন্য ফিলিস্তিনের ফুটবল সমর্থকদের আবেদন জানিয়েছিলেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজাউব।।”।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর্জেন্টিনার সাথে ইসরায়েলের প্রীতি ম্যাচকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে অভিহিত করা হয়েছিল। সেই সূত্র ধরেই দেশটির আপামর ফুটবল সমর্থকদের মেসির জার্সি ও পোস্টার পোড়ানোর আহবান জানিয়েছিলেন রাজাউব। তাঁর ভাষ্যমতে, ‘লিওনেল মেসি বিশ্বফুটবলের সবচেয়ে বড় প্রতীক। তাই আমরা ব্যক্তিগতভাবে তাঁকে টার্গেট বানিয়েছিলাম যাতে খেলার বিষয়টি পন্ড হয়ে যায়। আমরা এখনও আশা করি মেসি ওখানে আসবেননা।।”।
তিনি আরো উল্লেখ করেন যে, ‘মেসি ফিলিস্তিনে অনেক জনপ্রিয়। একারণেই আমি মেসি ও আর্জেন্টিনা দলকে ফিলিস্তিনের জন্য দাঁড়াতে বলেছিলাম। সেইসাথে তাদের আহবান জানিয়েছিলাম যাতে তারা ভূমি দখলকারী ইসরায়েলের সাথে খেলা বয়কট করে।একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment