দোহারে মাদক সেবনে বাধা দেওয়ায়, গরুর খামারে আগুন!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 August 2018

দোহারে মাদক সেবনে বাধা দেওয়ায়, গরুর খামারে আগুন!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা জেলাধীন দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামে একটি গরুর খামারে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।।”।
খামারের মালিক শুক্কুর আলী মাদবর (৩৫) অভিযোগ করেণ মাদক সেবনে বাধা দেয়ায় এমন ঘটনা ঘটিয়েছে মাদকসেবীরা। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।।”।
শুক্কুর মাদবর বলেন, শুক্রবার রাত দশটার দিকে স্থানীয় জয়নাল মোল্লার ছেলে মো. লিটন ও মাহতাব আলী চোকদারের ছেলে মো. হালিম মিলে আমার বাড়ির পাশে বসে মাদক সেবন করছিল। আমি তাদের অন্যত্র গিয়ে এসব সেবন করতে বললে তারা আমার উপর চড়াও হয়ে বলে এর জবাব তুই কাল সকালের মধ্যেই পাবি।।”।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দূর্বৃত্তরা আমার গরুর খামারে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার করে উঠে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খামারে থাকা আটটি গরুকে উদ্ধার করে নিলেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে দোহার উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে খামারের ভেতরে থাকা পাঁচটি গরু অগ্নিদদ্ধ হয় এবং ভেতরে থাকা গরুর খাবারসহ খামারের প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। শুক্কুর আলী দাবি করে বলেন, এ ঘটনায় অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাদকসেবীরাই আমার খামারে আগুন দিয়েছে।।”।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন একুশে মিডিয়াকে বলেন, খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্কুর আলী বাদি হয়ে হয়ে লিটন ও হালিমকে অভিযুক্ত করে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages