![]() |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকা জেলার দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ জয়পাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।।”।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, ছাত্র আন্দোলনে উষ্কানি ও নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।।”।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।।”।
তারা গ্রেপ্তারের এ ঘটনাকে সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment