![]() |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার দোহারের লটাখোলায় আনোয়ার বেপারী হত্যা মামলার দুই নম্বর আসামী মো. শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।।”।
বুধবার সকালে ফরিদপুর জেলার শালথা উপজেলার গট্টি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ।।”।
এদিকে শাহীনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি লটাখোলা থেকে শুরু হয়ে থানায় গিয়ে শেষ হয়। সেখানে হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবিতে শ্লোগাণ দিতে থাকে বিক্ষোভকারীরা।।”।
দোহার থানার এসআই হাফিজুর রহমান ও এএসআই সিদ্দিকুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত শাহীন ফরিদপুরের শালথা গট্টি গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে। এর আগে আনোয়ার হত্যা মামলার আরও দুই আসামী সিয়াম কবিরাজ ও মো. শওকতকে গ্রেপ্তার করা হয়।।”।
উল্ল্খ্যে গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাত আটটার দিকে উপজেলার চর লটাখোলা এলাকার ভাঙ্গা ব্রীজের সামনে আনোয়ার বেপারীকে হাতুরি ও ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে ৭/৮ জন যুবক।।”।
চারদিন ঢাকার মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আনোয়ারের বাবা মো. খোরশেদ বেপারী, ইসকান ও শাহীন সহ ৯ জনকে আসামী করে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেণ। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment