![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী পৃথক অভিযানে এক হাজার পিচ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রেতাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।।”। অভিযানকালে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ইয়াছিন, শামছুল আলম, হিরা মিয়া ও কামাল হোসেন।এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।।”।
সুত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশরে ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে গফরগাঁও উপজেলার রসুলপুর এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা ইয়াছিন ও শামছুল আলমকে গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে ৮শত পিচ ইয়াবা উদ্ধারসহ একটি প্রাইভেট কার জব্দ করে।।”।
অপর অভিযানে ত্রিশালের রামপুর এলাকা থেকে হিরা মিয়া নামের আরেক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে।।”।
এ সময় তার কাছ থেকে দুইশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেক অভিযানে গৌরীপুর এলাকা থেকে এক কেজি গাজাসহ গাজা ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।।”।
ইয়াবা ও গাজা উদ্ধারের ঘটনায় গফরগাঁও, ত্রিশাল ও গৌরীপুর থানায় পৃথক তিনটি মামলা করেছে ডিবি পুলিশ।।”।
অভিযানে ওসি মোখলেছুর রহমানের সাথে এএসআই জিন্নাত আলী, আঃ মজিদ, হাবিবুর রহমানসহ অন্যান্যরা সাথে ছিলেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment