![]() |
| ছবি: প্রতীকী। |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকায় দুই মাসের শিশু সন্তানকে লবন খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। অভাবের সংসারে দুধের টাকা যোগাতে না পারায় রাগে ক্ষোভে এমন ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।।”।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর জয়পাড়া গ্রামের বাসিন্দা মো. বাচ্চু (৩০) ও স্ত্রী সাথী আক্তার (২১)। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের ঘরে সাবিহা আক্তার নামে দুই বছরের একটি মেয়ে সন্তান ও মো. সায়েম নামে দুই মাসের একটি ছেলে সন্তান রয়েছে। বাচ্চু রাজমিস্ত্রীর কাজ করেন। অভাবের সংসার তাদের।।”।
গত রবিবার সকালে সায়েমের দুধ আনার জন্য স্বামীকে বলে সাথী। বিকেল পাঁচটার দিকে স্বামী দুধ না নিয়ে বাড়িতে আসলে সন্তানের দুধের টাকা যোগানোর জন্য আশপাশের কয়েকজনের কাছে ধন্যা দেয় সাথী। টাকা যোগাতে না পেরে সন্ধার দিকে বাড়িতে গিয়ে রাগে ক্ষোভে দুই মাসের সন্তান সায়েমকে লবন খাইয়ে দেয় সে।।”।
তাৎক্ষণিকভাবে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় মা সাথী আক্তার। সেখানে নেয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে হাসপাতালে যায় বাবা মো. বাচ্চু। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে মা সাথী আক্তারকে আটক করে পুলিশ।।”।
মো. বাচ্চু বলেন, আমাদের অভাবের সংসার, টানপোড়ন লেগেই থাকে। আমাকে দুধের কথা বলেছিল, আনতে পারিনি। দুধের টাকা যোগাতে না পারায় রাগে কষ্টে ছেলেকে মেরে ফেলেছে ওর মা।।”।
দোহার থানার ওসি (তদন্ত) ইয়াসিন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভাবের সংসারে সন্তানের দুধের টাকা যোগাতে না পেরে রাগে ক্ষোভে নিজের সন্তানকে লবন খাইয়ে হত্যা করেছে মা। জিজ্ঞাসাবাদে সাথী আক্তার বিষয়টি স্বীকারও করেছে পুলিশের কাছে। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment