চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি নিহত ৬ আহত ১৫-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 11 September 2018

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি নিহত ৬ আহত ১৫-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চকরিয়াতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।।”।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।।”।
নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন, চকরিয়া উপজেলার হারবাং পাহাড়তলী গ্রামের সাইফুল আলমের ছেলে মো. আবুল কাসেম (২৭), উত্তর হারবাং গ্রামের মনছুর আলমের ছেলে জহির আহমদ (৩২)  ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের খাইর আহমেদের ছেলে লেগুনা চালক খাইর আহমদ।।”।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) খলিলুর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস বরইতলী নতুন রাস্তার মাথারে ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী  লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages