![]() |
দাবি করা টাকা না দিলে বাদী ও সংগঠনের বিরুদ্ধে পত্র-পত্রিকাসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে খারাপ প্রতিবেদন প্রকাশ করাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান।।’।
এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মিরপুর সনি সিনেমা হলের সামনে মোজাম্মেল হক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দুলাল ভয়ে তাকে ১০ হাজার টাকা দেন। এরপর মোজাম্মেল তাকে বাকি টাকা ৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় দিতে হবে বলে এজাহারে উল্লেখ করেন।।’।
মামলার এজাহারে আরও দেখা যায়, বাদী দুলালের ঠিকানা ভুল। আসামি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বাবা ও ঠিকানা অজ্ঞাত। দেয়া আছে শুধু মোবাইল নম্বর।।’।
মোজাম্মেল হক চৌধুরীর পরিবারের দাবি, এজাহারে ৩ সেপ্টেম্বর চাঁদা নেয়ার দিন বলা হয়ছে মোজাম্মেল হক চৌধুরী মিরপুর ছিলেন। কিন্তু তিনি তখন ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসায়।।’।
গেল ৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন মো. দুলাল।।’।
৪ সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার নিজ বাসা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাইলে আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একুশে মিডিয়া।’।




No comments:
Post a Comment