বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন গাইবান্ধার পপি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 September 2018

বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন গাইবান্ধার পপি-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা রিপোর্ট:
বিয়ের আট বছর পর একসঙ্গে ০৪ (চার) সন্তানের মা হলেন গাইবান্ধার হাসিনা আক্তার পপি।।”।
বিয়ের ০৮ (আট) বছর পর একসঙ্গে ০৪ (চার) সন্তানের মা হলেন গাইবান্ধার হাসিনা আক্তার পপি (২৮) নামে এক গৃহবধূ।।”।
শুক্রবার দুপুরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ০২ (দুই) ছেলে ও ০২ (দুই) মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।।”।
হাসিনা আক্তার পপি গাইবান্ধা সদর উপজেলার সিংহপুর গ্রামের মহসিন আলীর স্ত্রী। মহসিন আলী ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।।”।
স্বাভাবিক ভাবে প্রসব না হওয়ায় রংপুরের প্রাইম কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক লায়লা হাসনা বানু দুপুরে অস্ত্রোপচার করলে জন্ম নেয় দুই ছেলে ও দুই মেয়ে সন্তান। মা ও সদ্যজাত শিশুদের হাসপাতালে সার্বক্ষণিক নজরে রেখেছেন চিকিৎসকরা।।”।
ডা. লায়লা হাসনা বানু জানান, সকাল সাড়ে ৮টায় হাসিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারিরীক অবস্থা অস্বাভাবিক ছিল। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দুপুরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার করলে একসাথে চার সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানেরা ভাল আছেন।।”।
হাসিনার শাশুড়ি কহিনুর বেগম বলেন, ৮ বছর আগে আমার ছেলে মহসিনের সাথে হাসিনার বিয়ে হয়। মহসিন ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে।।”।
বিয়ের পর এই প্রথম তাদের একসঙ্গে চার সন্তানের জন্ম হলো। এতোদিন পর একসাথে চার সন্তানের জন্ম হওয়ায় আমরা সবাই খুব খুশি। আমার ছেলে একটা সন্তানের জন্য তার বউমাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছেন বলেও জানান তিনি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages