![]() |
একুশে মিডিয়া, প্রতিবেদক-শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্:
চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন বাঁশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে গতকাল ১২ সেপ্টেম্বর বুধবার পরিষদের অস্থায়ী কার্যালয় বাঁশখালী কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা মন্ডলী ও বাঁশখালীর বিভিন্ন তৃণমূল পূজা পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি টুটুন চক্রবর্ত্তীকে। সদস্য সচিব করা হয়েছে পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার কারণকে। যথাক্রমে- যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অশোক কুমার চৌধুরী, শিব শংকর দাশ ও স্বপন দাশকে। বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা পুলিন বিহারী সুশীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা বিধান ভট্টাচার্য্য, পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি নীলকন্ঠ দাশ, রানা কুমার দেব, শেখর দত্ত, প্রনব কুমার দাশ, বিধান কান্তি দাশ, টুটন চক্রবর্ত্তী, অশোক কুমার চৌধুরী, রাজীব দে, অমৃত কারণ, নূপুর কান্তি দে, শংকর ঘোষ, চন্দন কুমার কারণ, পিযুষ কর, সুবল শীল, সজল তালুকদার, দীপেশ চক্রবর্ত্তী প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয় যে, আসন্ন দূর্গা পূজা সুসম্পন্ন করার পর আগামী ৩০শে এপ্রিল বাঁশখালীর তৃণমূলের ৭৮টি পূজা কমিটির সদস্যদের নিয়ে পূজা পরিষদ গঠন করার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পূর্ববর্তী সময় পর্যন্ত উক্ত আহ্বায়ক কমিটি পূজা পরিষদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করিবেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment