পটিয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার পর প্রেমিকের আত্মহত্যার চেষ্টা !-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 September 2018

পটিয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার পর প্রেমিকের আত্মহত্যার চেষ্টা !-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রেমিকার স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার পর প্রেমিক নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।।”।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ভূর্ষি রেললাইনের পাশে এ ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টাকারী প্রেমিক মো. মাসুদ (২৫)কে গুরুত্বর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।”।

নিহত স্কুলছাত্রীর নাম রীমা আকতার (১৪)। সে উপজেলার হাইদগাও মহাজন পাড়ার মঞ্জুরুল আলমের মেয়ে। নিহত রীমা হাইদগাও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটা রেল লাইনের পাশে ঘটেছে। এটা রেল পুলিশের অধিনে। তাই রেল পুলিশ জানতে পারবে।।”।

এ ব্যাপারে জানতে চাইলে জিআরপি (রেলওয়ে থানা)র ওসি মোস্তাফিজ ভূঁইয়া  বলেন, পটিয়ার রেল লাইনের পাশে একটা মেয়ের ডেট বডি পাওয়া গেছে। এঘটনায় একটা ছেলে থানা পুলিশের হেফাজতে রয়েছে শুনেছি। আমি বিস্তারিত জানার চেণ্টা করছি।।”।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁঁড়ির এ এস আই শীলব্রত জানান, পটিয়াতে একছাত্রীকে হত্যা করে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাসুদ নামে এক যুবক। তাকে গুরুত্বর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages