![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
হেলমেট না পরলে পেট্রোল পাম্প থেকে মিলবে না জ্বালানি। গতকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম শহরেও এ নিয়ম চালু হয়েছে। এর আগে বুধবার থেকে এ নিয়ম চালু হয় রাজধানী ঢাকায়।।”।
গতকাল বৃহস্পতিবার নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান নির্দেশ জারি করেন, ‘নো হেলমেট, নো ফুয়েল।’ তিনি এ নিয়ম মানার জন্য নির্দেশ পাঠিয়েছেন নগরের পেট্রোল পাম্পগুলোতে। তবে গতকাল থেকে এ নিয়ম চালু হলেও হেলমেট ছাড়াই অনেক পেট্রোল পাম্পে মোটরসাইকেল রাইডারদের তেল নিতে দেখা গেছে।।”।
পুলিশ কর্মকর্তারা জানান, মাথায় হেলমেট না পরার ফলে দুর্ঘটনায় অনেকেই হতাহত হচ্ছেন। কিন’ তা সত্ত্বেও মোটরসাইকেল রাইডারদের অনেকেই হেলমেট পরতে অনীহা দেখান। হেলমেট না পরার নানা যুক্তি তাদের, যেমন- মাথা ভারী হয়ে যাওয়া, ঘাড় ঘুরিয়ে আশপাশে কিছু দেখতে না পাওয়া, গরমের সমস্যা, পিছনের গাড়ির হর্ন শুনতে অসুবিধা ইত্যাদি।।”।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিমাসে চট্টগ্রাম শহরে ১০ থেকে ১৫ জন মোটরসাইকেল রাইডার হতাহত হয়ে ভর্তি হন ওই হাসপাতালে। চমেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, বেশির ভাগ ক্ষেত্রেই হেলমেট না পরার কারণে দুর্ঘটনায় পতিত হচ্ছেন মোটরসাইকেল রাইডাররা। নগর ট্রাফিক পুলিশ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘আগাম খবর পেলে বিনা হেলমেটের মোটরসাইকেল রাইডার সড়ক বদলে নেন। অথচ, নিজের সম্ভাব্য বিপদের কথা চিন্তা করেন না।।”।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সিএমপির ট্রাফিক দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়, শহরের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি ভরতে গেলে মোটরসাইকেল রাইডারদের মাথায় অবশ্যই হেলমেট থাকতে হবে। কিছু কিছু পেট্রোল পাম্পে ট্রাফিক পুলিশের লিখিত নির্দেশ সেঁটেও দেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রাফিক পুলিশ। মুরাদপুর ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, পাম্পের কর্মীরা হেলমেট না থাকলে কোনো মোটরসাইকেল রাইডারকে তেল দিচ্ছেন না। নগরের বিআরটিসি ফিলিং স্টেশন, নাসিরাবাদ এলাকায় বাদশা মিয়া ফিলিং স্টেশন, বড়দীঘির পাড় ইসলাম ফিলিং স্টেশনসহ একাধিক পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া তেল দিতে দেখা গেছে।।”।
গতকাল বিকাল তিনটায় চট্টগ্রাম নগরের গণিবেকারি এলাকায় কিউসি পেট্রোল পাম্প থেকে বিনা হেলমেটের মোটরসাইকেল রাইডার চকবাজার জয়নগর এলাকার বাসিন্দা মোরশেদ চৌধুরী তেল নিয়ে বেরোচ্ছিলেন। তিনি বলেন, ‘পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া তেল না দেয়ার কথা শুনেছি। তবে নিজের নিরাপত্তার স্বার্থে হলেও এ নিয়ম মানা সবার দরকার। নগরের মুরাদপুর ফসিল পেট্রোল পাম্পের এক কর্মী বলেন, ‘হেলমেট ছাড়া তেল দিতে না চাওয়ায় বেশ কয়েকজন মোটরসাইকেল রাইডার তর্ক জুড়ে দেন।।”।
কিউসি পেট্রোল পাম্প কাউন্টারের কর্মকর্তা বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, হেলমেট ছাড়া তেল না দিতে। যারা তেল ডেলিভারি দিচ্ছেন তাদের বলে দেওয়া হয়েছে-‘কোনোভাবেই হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে তেল সরবরাহ করা যাবে না। গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে হেলমেটবিহীন কয়েকজনকে আমরা ফিরিয়ে দিয়েছি। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment