চৌদ্দগ্রাম থানায় আটক ৫ ভূয়া পুলিশ,সচিব প্রতারক চক্রের সদস্য!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 September 2018

চৌদ্দগ্রাম থানায় আটক ৫ ভূয়া পুলিশ,সচিব প্রতারক চক্রের সদস্য!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় স্থানীয় চৌদ্দগ্রাম বাজারে নিজেদের সচিব, পুলিশ ও প্রশাসনের ঊর্ধতম কর্মকর্তা পরিচয়ে প্রতারণার কালে চৌদ্দগ্রাম থানা পুলিশ আটক করে প্রতারক চক্রের ৫ সদস্য কে।।”।

এই সময় পুলিশ প্রতারক চক্রের ব্যবহার কৃত প্রাইভেট কারটি ও আটক করে।আটক কৃত ৫ ভূয়া পরিচয় চক্রের সদস্যরা  হচ্ছেন, চট্টগ্রামের সীতাকুন্ডের দক্ষিণ মুরাদপুর গ্রামের মৃত জতিন্দ্র কুমার নাথের ছেলে অজিত কুমার নাথ, চাঁদপুর মতলব দক্ষিণের ঘোষপাড়া গ্রামের মৃত নারায়ণ ঘোষের ছেলে বিপ্লব ঘোষ চঞ্চল, কুমিল্লার বুড়িচংয়ের জঙ্গলবাড়ি গ্রামের মৃত কাজী নুরুল হকের ছেলে কাজী সিরাজুল ইসলাম, সদর দক্ষিণের উনাইশার গ্রামের হারাধন চন্দ্র ধরের ছেলে শ্রী মিন্টু চন্দ্র ধর ও একই গ্রামের তপন কুমার দাসের ছেলে শ্যামল কুমার দাস।।”।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তি তে জানতে পারি ৮ই সেপ্টেম্বর  শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করি।।”।

গাড়িতে থাকা অজিত কুমার নাথ নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে একটি ভিজিটিং কার্ড দেন এবং ৩৪তম বিসিএস ক্যাডার বলে দাবি করেন।অপরদিকে বিপ্লব ঘোষ নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দাবি করে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করা হয়।।”।

আটককৃতরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করেছেন। পেনাল কোড আইনের ১৭০/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages