ময়মনসিংহের ডিবি’র অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ১১-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 September 2018

ময়মনসিংহের ডিবি’র অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ১১-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১১জনকে গ্রেফতার করেছে। এ সময় ১৮পিচ ইয়াবাসহ জুয়াড় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।।”।
গ্রেফতারকৃতরা হলো মামুন মিয়া, আল আমিন, সুমন হাসান পাঠান, মনির মিয়া, মোতালেব হোসেন, হুমায়ুন কবির, আঃ রশিদ, জামাল উদ্দিন, মোস্তফা মিয়া, আজাহারুল ইসলাম ও গোলাম মোস্তফা। গ্রেফতারকৃতদেরকে পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।।”।

ডিবি পুলিশ সুত্রে জানায়, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবির ওসি মোঃ শাহ কামালের নেতৃত্বে আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ মাদক উদ্ধারে অভিযান চলছে।।”।
এ অভিযানের অংশ হিসাবে পৃথক অবিযান পরিচালনা করে জেলা সদরের রাঘরবপুর ভাই ভাই ফিসারী সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী মামুন মিয়া, ভালুকা থেকে মাদক ব্যবসায়ী আল আমিন ও সুমন হাসান পাঠানকে গ্রেফতার করা হয়।।”।
এ সময় তাদের কাছ থেকে ১৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অপর এক অভিযানে ত্রিশালের চেলেরঘাট এলাকার জুয়াড় আসর থেকে মনির মিয়া, মোতালেব হোসেন, হুমায়ুন কবির, আঃ রশিদ, জামাল উদ্দিন, মোস্তফা মিয়া, আজাহারুল ইসলাম ও গোলাম মোস্তফা নামের ৮ জুয়াড়িকে জুয়াড় সামগ্রীসহ গ্রেফতার করা হয়েছে।।”।
গ্রেফতারকৃতদের পৃথক মামলায় বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages