মায়ের কোল থেকে পড়ে বাসের ধাক্কায় শিশুমৃত্যু! বাস মালিক গ্রেপ্তার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 September 2018

মায়ের কোল থেকে পড়ে বাসের ধাক্কায় শিশুমৃত্যু! বাস মালিক গ্রেপ্তার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কুষ্টিয়া রিপোর্ট:
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শিশু আকিফা মৃত্যুর ঘটনায় গঞ্জেরাজ বাসমালিক জয়নুল আবেদিনকে (৬৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।।”।

শনিবার রাতে ফরিদপুরের ঝিলতুলি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। জয়নুল আবেদিন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা।।”।

ফরিদপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ঝিলটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়।।”।

গেল ২৮ আগস্ট দুপুরে শহরের চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে থাকা গঞ্জেরাজ নামে বাসের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন মা রিনা বেগম।।”।

হঠাৎ চালক বাসটি চালিয়ে রিনা বেগমকে পেছন থেকে ধাক্কা দেন। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু আকিফা। সেসময় স্থানীয়দের সহায়তায় মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।।”।

সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ৩০ আগস্ট রাতে কুষ্টিয়া মডেল থানায় বাসচালক ও দুই হেলপারসহ তিনজনকে আসামি করে মামলাটি করেন আকিফার বাবা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages